Header Ads

৫ থেকে ৬ লাখ ভোটে জিতছি! জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল

নজরবন্দি ব্যুরো: ৫ থেকে ৬ লাখ ভোটে জিতছি। ভোটের আগের দিন জেতার ব্যাপারে এতোটাই কনফিডেন্ট দেখাল অনুব্রত মণ্ডলকে। তাঁর সাফ কথা, ২০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও কমকরে ৫ থেকে ৬ লাখ ভোটে জিতবে তৃণমূল। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শাসকদলের হয়ে ভোট করাতে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন ভোট-কর্মীরা।
শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে তাঁকে গৃহবন্দি করে রাখার দাবি তুলেছেন তাঁরা। শুধু নজরবন্দি করা নয়, অনুব্রত মণ্ডলকে পাশের রাজ্যে পাঠিয়ে দেওয়াও দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও সেসবকে গুরুত্ব দিতে চাইছে না অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির দাবি, "গুড়-বাতাসা, নকুলদানা সব দেওয়া হয়ে গেছে। উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। আমাকে নজরবন্দি করে লাভ নেই।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.