Header Ads

তৃণমূল নেত্রীর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন!

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সিউড়িতে নির্বাচনী প্রচার-সভা থেকে অনুব্রতকে 'ধমকে চমকে' ভোট করার কথা বলেছিলেন তৃণমূল নেত্রী।
এবার জেলা প্রশাসনের কাছ থেকে সেই ভিডিও সংগ্রহ করে দিল্লিতে নির্বাচন সদনে পাঠাচ্ছে কমিশন। সূত্রের খবর, স্বতঃপ্রণোদিত-ভাবেই এই ভিডিও পাঠাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিউড়ির সভায় বিজেপির বিরুদ্ধে অনুব্রতকে রণকৌশল বাতলে দেন মুখ্যমন্ত্রী। ওই সভায় তিনি বলেন "কেষ্ট ওরা পিছনে লাগবে। তুমিও একটু একটু চমকাবে, ধমকাবে। বাঘের বাচ্চার মতো লড়াই চালিয়ে যাবে।"
এর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছে গেরুয়া শিবির।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.