Header Ads

বিজেপির বিরুদ্ধে আমেরিকান নিয়ে এসে প্রচারের অভিযোগ! কমিশনে তৃণমূল

নজরবন্দি ব্যুরো: আগে তৃণমূলের বিরুদ্ধে বিদেশীদের এনে নির্বাচনে প্রচার চালাবার অভিযোগ ছিল। এবার বিজেপির বিরুদ্ধে সেই একি অভিযোগ তুলে কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে প্রচার করেন কুস্তিগির দ্যা গ্রেট খালি। রাজ্যের শাসক দলের অভিযোগ, খালি মার্কিন নাগরিক। তাঁকে প্রচারে এনে বিধি ভেঙেছে পদ্ম শিবির।

বিদেশীদের দিয়ে প্রচার বিতর্কে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল।
কেন খালিকে এনে প্রচার করল বিজেপি? সেই প্রশ্নেই এবার কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল। ফলে বিদেশিদের এনে প্রচার বিতর্কে ফের একবার সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল।
গত শুক্রবারই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা মনোনয়ন জমা করেন। আর ওই সময় তাঁর সঙ্গে ছিলেন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন দ্য গ্রেট খালি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.