অভিনন্দন নিয়ে কি বললেন বায়ুসেনা প্রধান!
নজরবন্দি ব্যুরো: পাকিস্তান থেকে ফেরত আসা বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমান সারা দেশের কাছে এখন রোল মডেল। তিনি সুস্থ আছেন কিনা, তা নিয়ে সারা দেশ এখন চিন্তিত। পাশাপাশি কবে ফের বায়ুসেনায় পাইলট হিসাবে যোগ দেবেন তা নিয়ে জানার আগ্রহ গোটা দেশের।
দেশবাসী জানতে চাইছে কবে ফের এই উইং কম্যান্ডার বিমান চালাবেন।
এই প্রশ্নের জবাবে এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া কিছুই নিশ্চিত করে বলতে পারেন নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কবে অভিনন্দন ডিউটিতে ফিরবে তা সঠিকভাবে এখনই বলা সম্ভব নয়। আমরা একজন পাইলটের ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে চাইছি না।
অভিনন্দন যদি ফিট থাক সে ফাইটার জেট চালাবে।
তিনি আরও জানিয়েছেন, অভিনন্দনের ফিটনেসের ওপরে সমস্ত বিষয় নির্ভর করছে। সেজন্যই ওর মেডিক্যাল চেক আপ চলছে। ওর যা চিকিৎসার দরকার তা আমরা দেব। মেডিক্যাল পরীক্ষায় পাশ করলেই ফের ককপিটের পিঠে বসবে অভিনন্দন।

No comments