মুখে শান্তির কথা বললেও সীমান্তে গোলা বর্ষণ অব্যাহত পাকিস্থান সেনার! উত্তর দিচ্ছে ভারত।
নজরবন্দি ব্যুরোঃ নিয়ন্ত্রণরেখার ওপার থেকে অব্যাহত রয়েছে পাক গোলাবর্ষণ। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালানো থেকে কিছুতেই বিরত করা যাচ্ছে না পাক সেনাকে। রবিবার গভীর রাত থেকেই জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালিয়েছে পাক সেনা। মর্টারও ছুড়েছে পাক বাহিনী। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারত।
প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, সোমবার ভোর ৩টে নাগাদ সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার ছুড়তে থাকে পাক বাহিনী। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আরও জানান, সকাল সাড়ে ৬টা নাগাদ গোলাবর্ষণ থামায় পাক সেনা।

No comments