Header Ads

জোট নিয়ে দিল্লিতে রাহুলের সঙ্গে কথা অধীরের!

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে কোন রাজনৈতিক দল কার সঙ্গে জোট গড়বে তা নিয়েই এখন ব্যস্ত দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতারা।
নির্বাচন ঘোষণার আগেই জোট গড়ার পর্ব চুকিয়ে ফেলতে চাইছে রাজনৈতিক দলগুলি।
জানা গিয়েছে, দিল্লিতে কংগ্রেসর সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে জরুরি বৈঠক করলেন অধীর চৌধুরী। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়।  সিপিআই(এম)-এর সঙ্গে জোট নিয়েও এই দুই কংগ্রেস নেতার মধ্যে কথা হয়েছে।

এক সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি অধীর চৌধুরীর মুখে জানতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন রাহুল। সামনের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস কোন রাজনৈতিক দলের হাত ধরবে তা নিয়েও রাহুল গান্ধী অধীর চৌধুরীর মতও জানতে চান।
অধীর চৌধুরী বরাবরই রাজ্যে বামেদের সঙ্গে নির্বাচনী জোট করার পক্ষে। তবে সেই জোট সম্মানজনক হতে হবে।
প্রসঙ্গত, এর আগেই রাহুল গান্ধী এই রাজ্যের একাধিক কংগ্রেস নেতাদের ডেকে জোট নিয়ে আলোচনা করেছিলেন। সবার মত জানার চেষ্টা করেছিলেন। কারা কার সঙ্গে জোট চাইছেন, কি করলে রাজ্যে কংগ্রেসের সম্মান বাড়বে তা জানার চেষ্টা করেছিলেন রাহুল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.