বিজেপিতে যোগদান করলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা।
নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে যোগদান করলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। রবিবার গুজরাতে দলীয় দফতরে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সেরাজ্যের কৃষিমন্ত্রী রানচো ফালদু ও জামনগরের সাংসদ পুনম মাদাম।বিজেপিতে যোগদান করে রিভাবা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আমি বিজেপিতে যোগ দিয়েছি।
এই দলেই আমি দেশের জন্য ঠিক মতো কাজ করতে পারব বলে মনে হয়।' উল্লেখ্য মাস কয়েক আগে রাজপুতদের সংগঠন করনি সেনার প্রধানের পদ পেয়েছিলেন রিভাবা।২০১৬ সালে রবীন্দ্র জাদেজার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন রিভাবা। পেশায় মেকানিকাল ইঞ্জিনিয়ার তিনি।

No comments