Header Ads

সন্ত্রাস না থামলে পশ্চিমবঙ্গে নির্বাচন নয়: মুকুল রায়

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। প্রতিটা দল তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মধ্যে মুকুল রায়ের করা অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এখনই লোকসভা নির্বাচন করার পরিস্থিতি নেই রাজ্যে।
অন্য রাজ্যে ভোট হয়ে যাওয়ার পরই এরাজ্যে ভোট করা হোক,  এই দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি নেতা মুকুল রায়।

গত কাল বিজেপির বাইক মিছিলে হামলায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানাতেই নির্বাচন কমিশনের যান বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে সিইও-র কাছে। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে নির্বাচনের পরিস্থিতি এখন নেই।
এই প্রশাসন দিয়ে লোকসভা নির্বাচন করা যাবে না।' এর পাশাপাশি তিনি বলেন, 'যে ভাবে আমাদের বাইক মিছিলের উপর হামলা হয়েছে, তা গণতন্ত্র বিরোধী।' যে সব থানার ওসিরা এই কাজ করেছেন, তাঁদের সরানোর দাবি করেছেন তিনি।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.