Header Ads

কমান্ডার অভিনন্দনের চরিত্রে ভিকি কৌশল?

নজরবন্দি ব্যুরোঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ইতিমধ্যেই ফিল্ম 'উরি' রীতিমত সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছে বক্স অফিসে। এবার শোনা যাচ্ছে , বলিউডের অন্যতম সফল পরিচালক অভিষেক কাপুর তৈরি করতে চলেছেন পাকিস্তানে আটকে পড়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের জীবনের ওপর আধারিত ছবি।

 সীমান্ত পারে অভিনন্দনের লড়াইয়ের ছবিটাই তুলে ধরতে চাইছে অভিষেকের ফিল্ম। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, এই ছবিতে অভিনন্দনের ভূমিকায় থাকতে চলেছেন ভিকি কৌশল। তবে ফিল্ম কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে চাননি।। তবে শুধু এক পরিচালক নন। বলিউডে নাকি অনেক প্রযোজক এই ঘটনার উপর ছবি বানাতে চাইছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.