Header Ads

জেরার মুখে প্রাক্তন তৃণমূল সাংসদ সৌমিত্র খান!

নজরবন্দি ব্যুরো: গত জানুয়ারিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র খান। আর এর পর থেকে তাঁকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।
এমনটাই অভিযোগ।
বাঁকুড়া জেলা পুলিশের জেরার মুখে সাংসদ সৌমিত্র খান। এদিন অন্ডাল বিমানবন্দরে নামার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর থানায়। সেখানেই তাঁকে নিয়ে চলে জিজ্ঞাসাবাদ। আদালতের নির্দেশ অনুযায়ী বাঁকুড়ায় পা রাখতে পারছেন না সৌমিত্র খান।
তাঁর বিরুদ্ধে চাকরি দেবার নামে প্রতারণা সহ টাকা আদায়ের একাধিক অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্ত করছে রাজ্য পুলিশ।

প্রসঙ্গত, এবছরের ৯ জানুয়ারি দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খান। মুকুল রায়ের উপস্থিতি তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এর পর থেকে এই নেতাকে নিয়ে শুরু হয় বিতর্ক।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.