Header Ads

আইপিএল-এ হস্তক্ষেপ করার প্রস্তাব আইসিসি-র, নাকচ বিসিসিআই-র।

নজরবন্দি ব্যুরোঃ দুবাইতে আইসিসির কোয়ার্টারলি মিটিংয়ে নতুন প্রস্তাব দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বৈঠকে প্রস্তাব দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সব টি-টোয়েন্টি ক্রিকেট লিগ চলছে সেখানে এবার নজরদারি করবে আইসিসি। দুবাইয়ে আইসিসি-র বৈঠক শেষে জানা গিয়েছে, আইপিএল সহ সকল ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি লিগগুলিকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে ফেলতে চাইছে।


 সব লিগের জন্যই একটা নির্দিষ্ট নিয়ম চালু করতে চায় আইসিসি। আর তাই এই সমস্ত লিগগুলিতে নজরদারি করতে 'ওয়াচডগ' নিয়োগের পরিকল্পনার কথাও বৈঠকে জানায় আইসিসি। কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব খারিজ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা বলেন "আইপিএল হল ভারতের একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। আর এই টুর্নামেন্টের সঙ্গে আইসিসি-র কোনও যোগাযোগ নেই। ঠিক যেমন ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি-র সঙ্গে আইসিসি-র কোনও সম্পর্ক নেই।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.