Header Ads

প্রস্রাব থেকে ইউরিয়া বানানোর পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: প্রস্রাবের উপর বিশেষ গুরুত্ব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার প্রস্রাব থেকে ইউরিয়া বানানোর পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। রবিবার নাগপুর পুরসভার তরফে আয়োজিত মেয়র ইনোভেশন অ্যাওয়ার্ড ফাংশনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউরিয়া তৈরিতে প্রস্রাবের ভূমিকার কথা তুলে ধরেন এই মন্ত্রী।
দাবি করেন, যদি এটা করা যায় তাহলে ভারতকে আর সার নিয়ে ভাবতে হবেনা।

এর পরে তিনি এই নতুন জিনিস আবিষ্কারের গুরুত্বের কথা বোঝাতে গিয়ে প্রাকৃতিক বর্জ্য পদার্থ থেকে বায়ো-ফুয়েল তৈরির উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, বায়ো-ফুয়েল তৈরির কাজেও লাগতে পারে মানুষের প্রস্রাব। এছাড়া এটা থেকে অ্যামোনিয়া সালফেট এবং নাইট্রোজেনও সংগ্রহ করা যেতে পারে।
বিমানবন্দরগুলিতে আমি যাত্রীদের প্রস্রাব সংরক্ষণ করতে বলেছি বলেও তিনি দাবি করেন তিনি। ইউরিয়া আমদানি করতে হয়। কিন্তু, যদি আমরা গোটা দেশের প্রস্রাব সংরক্ষণ করি তাহলে আর বাইরে থেকে ইউরিয়া কিনতে হবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.