ফের এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট।
নজরবন্দি ব্যুরোঃ ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা জানিয়েছেন 'অলিম্পিক কাউন্সিল অব এশিয়া' ২০২২ হ্যাঙঝাউ এশিয়ান গেমসে পুরুষ ও মহিলাদের টি২০ ক্রিকেট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ফের এশিয়াডে ফিরতে চলেছে ক্রিকেট।
২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে টি২০ ক্রিকেট খেলা হয়েছিল। কিন্তু ২০১৮-এর জাকার্তা গেমসে তা বাদ দিয়ে দেওয়া হয়। এর মূল কারণ ছিল, ভারতের না খেলার সিদ্ধান্ত। তবে এই বিষয়ে বিসিসিআই-এর তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া না হলেও বোর্ডের এক সূত্র জানিয়েছে, ২০২২ এশিয়াডের আগে অনেকটা সময় আছে। তার আগে উযুক্ত সময়ে এই নিয়ে আলোচনা করে খেলা না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments