‘ভবিষ্যতের ভূত’ ছবিটি বন্ধ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন ২ জন দর্শক।
নজরবন্দি ব্যুরোঃ ‘ভবিষ্যতের ভূত’ ছবিটি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন ২ জন দর্শক। বিদ্যুৎ সরকার ও ঈশানমাধব সাহা নামে ওই দুই দর্শকের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরে ‘ভবিষ্যতের ভূত’ মুক্তি পায় ১৫ ফেব্রুয়ারি। ছাড়পত্র থাকা সত্ত্বেও শহরের কিছু মাল্টিপ্লেক্সে ওই ছবির প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। কেন?
আবেদনে বলা হয়েছে, ছবিটি মুক্তি পেয়েছে, এমন পোস্টার দেখার পরে আবেদনকারীরা কয়েকটি মাল্টিপ্লেক্সে তা দেখতে যান। তাঁদের বলা হয়, ছবিটির প্রদর্শনী বন্ধ আছে। কেন, তার উত্তর পাচ্ছেন না আবেদনকারীরা। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া ছবি দেখার মৌলিক অধিকার রয়েছে দর্শকদের। সেই অধিকার থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।প্রযোজকেরা এ নিয়ে বিভিন্ন সিনেমা হলের কর্তৃপক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দেন। তাতে কোনও সাড়া মেলেনি।

No comments