নন্দীগ্রামের জলকষ্ট দূর করতে উদ্যোগ নিলেন শুভেন্দু!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে পালাবদলের ইতিহাসে নন্দীগ্রামের কথা সবার জানা। আর তাই নন্দীগ্রামকে বিশেষ গুরুত্বের চোখে দেখেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
আর এবার নন্দীগ্রামের পানীয় জল সরবরাহের জন্য বিশেষ উদ্যোগ নিলেন মন্ত্রী।
জানা গিয়েছে, নন্দীগ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। সেই সমস্যা পূরণের জন্য বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল পরিস্রুত পানীয় জল সরবরাহ। এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু বাবু নন্দীগ্রামের মানুষের এই দাবির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে।
জল সরবরাহ প্রকল্পের রূপ রেখাও তৈরি করে দিয়েছিলেন তিনি। নন্দীগ্রামের সেই দাবিতে এবার শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments