Header Ads

ফাইটার মিসাইল ব্যবহার করে গুড়িয়ে দেয় পাক F-16 এয়ারক্রাফট! জানাল এয়ার ফোর্স

নজরবন্দি ব্যুরো: অভিনন্দন মিসাইল ছুঁড়ে পাক বিমান নামিয়ে দিয়েছিল মাঝ আকাশ থেকে। এবার এই তথ্যে শিলমোহর দিল এয়ার ফোর্স। সূত্রের খবর এয়ার ফোর্সের তরফে এই দাবি নিশ্চিত করা হয়েছে।

এক পত্রিকার রিপোর্ট অনুসারে, অভিনন্দন মিগ-২১ বিমান থেকে মিসাইল ছুঁড়ে ধ্বংস করে পাকিস্তানের F-16 এয়ারক্রাফট।
মিগ বিমান থেকে R-73 মিসাইলটি তিনি ছুঁড়ে দেন পাক F-16 টার্গেট করে। বুঝতে পারেন তাঁর দিকে আঘাত আসছে। তার আগেই কাজটি সেরে ফেলেন দ্রুত। ঝাঁপিয়ে পড়ার আগে শেষ মেসেজে বলেন, 'R-73 SELECTED.' এরপরই আঘাত আসে তাঁর বিমানে।
প্রায় ১৫ মিনিট ধরে মাঝ আকাশে চলেছিল সেই যুদ্ধ। এক আধিকারিক জানিয়েছেন, পৃথিবীতে এই প্রথম কোথাও মার্কিন F-16 বিমানকে গুলি করে নামাল MiG-21 কে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.