পাকিস্থানে নাকি জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোনও অস্তিত্বই নেই! জানালো পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর
নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি স্বীকার করে নিয়েছেন যে জইশ প্রধান মাসুদ আজহার তাঁদের দেশে রয়েছে। তবে সে গুরুতর অসুস্থ। শয্যাশায়ী। আর এদিন পাকিস্তানি সেনার বয়ানে সকলে অবাক হয়ে গিয়েছে। পাকিস্থান সেনা জানাচ্ছে তাদের দেশে নাকি জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোনও অস্তিত্বই নেই। কি অবাক কাণ্ড।
পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর বলেছেন, পাকিস্তানে জইশের অস্তিত্ব নেই। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনা কনভয়ে হামলার পরই পাকিস্তানে কাজ করা জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ হামলার দায় স্বীকার করে নিয়েছিল।তাছাড়া তাদের দেশের বিদেশমন্ত্রী বিবিসি-কে দেওয়া সাক্ষাত্কারে বলেছিলেন, আজহার পাকিস্তানে রয়েছে। যতদূর জানি শরীর খুব খারাপ। এতটাই খারাপ যে নিজের বাড়ি থেকে বেরতে পারছে না। শয্যাশায়ী হয়ে রয়েছে।

No comments