দিল্লির ধর্নামঞ্চ থেকে এক দেশ এক বেতন কাঠামোর দিকে এবার বড়সড় সাফল্য পেল উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার ওয়েলফেয়ার এসোসিয়েশন।
নজরবন্দি ব্যুরোঃ গত এক বছর ধরে প্রাথমিকে PRT স্কেলের দাবি নিয়ে বার বার মহনগরীর রাস্তায় নেমেছে UUPTWA , এবার সেই একই দাবি নিয়ে দিল্লির যন্তর মন্তরে ধর্নামঞ্চে হাজির হয় সংগঠনের কয়েক হাজার সদস্য প্রাথমিক শিক্ষক শিক্ষিকা,পাশাপাশি কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও NCTE এর কাছে দাবি সনদ পেশ করল রাজ্যের বৃহত্তর অরাজনৈতিক শিক্ষক সংগঠন UUPTWA.
এদিন ধর্নামঞ্চ থেকেই সংগঠনের সভাপতি সন্দিপ ঘোষের নেতৃত্বে ৫ সদস্যের দুটি প্রতিনিধি দল একটি কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও অন্যটি NCTE দিল্লির সদর দপ্তরে গিয়ে তাদের দাবি সনদ জমা করেন। NCTE Deputy Secretary ও Chairman এর সাথে সংগঠনের সদস্যদের দীর্ঘক্ষন আলোচনা হয়,অত্যন্ত সহানুভূতির সাথে পুরো বিষয়টা দেখার আশ্বাস দিয়ে স্বীকার করে নেন যে সারা ভারতবর্ষের যোগ্যতামান যেখানে এক, তখন এই বৈষম্য থাকা কাম্য নয়।
শিক্ষার অধিকার আইনের ২৩(৩) উপধারায় শিক্ষকদের বেতন সহ অন্যন্য শর্ত NCTE এর বিহিত করার ক্ষমতা রয়েছে এই বিষয়টা তুলে ধরে ব্যাবস্থ গ্রহনের দাবী জানালে NCTE পক্ষ থেকে জানানো হয় তারা সম্পুর্ণ বিষয় অবগত,কিন্তু এই মুহুর্তে তাদের হাতে সেই ক্ষমতা না থাকায় তাদের কিছু করার না থাকলেও অত্যন্ত সহানুভূতির সাথে দ্রুত বিষয়টি বিবেচনার জন্য ও সারা ভারতবর্ষে অভিন্ন বেতন কাঠামো গঠনের নির্দেশ দেওয়ার জন্য আজই কেন্দ্রের মানব সম্পদ মন্ত্রকের দারস্থ হবেন। অন্যদিকে অপর একটি দলের সদস্যরা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরে তাদের দাবী সনদ পেশ করলে তারাও এ রাজ্যের শিক্ষক দের বঞ্চনা নিয়ে উষ্মা প্রকাশ করেন এবং জানান তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহযোগে দেখবেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

No comments