Header Ads

দুই আসনের জটিলতা না কাটলে রাজ্যে জোট নয় সিপিআই(এম) এর সঙ্গে!

নজরবন্দি ব্যুরো: দুই লোকসভা কেন্দ্রের সমস্যার সমাধান না হলে কোনও জোট আলোচনা নয়। দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
তিনি বলেন, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ না ছাড়লে সিপিআই(এম) এর সঙ্গে জোট করা সম্ভব নয়। তবে রাহুল গান্ধীর কাছে সোমেন জানান, তাঁরা শুধু রফা নয়, জোট চান সিপিআই(এম) এর সঙ্গে।

বঙ্গ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের কথায়, রাজ্যে এখন সিপিআই(এম) ক্ষয়িষ্ণু শক্তি।
কংগ্রেস অনেক জায়গায় তাঁদের শক্তি ধরে রেখেছে। কিন্তু সিপিআই(এম) সেটুকুও পারেনি। এই অবস্থায় তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তবে এটুকু স্বার্থত্যাগ করতে হবে সিপিআই(এম) কে।  কিন্তু বামেরা তা করতে নারাজ।

তাই এই রাজ্যে সিপিআই(এম) ও কংগ্রেসের জোট ভবিষ্যৎ কোন দিকে গড়ায় সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.