রাহুলের ডাকে কংগ্রেসে যোগ দিতে চলেছেন হার্দিক!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। চলতি মাসের ১২ তারিখ তিনি কংগ্রেস শিবিরে যোগ দিতে পারেন।
আসন্ন লোকসভা ভোটে তিনি কংগ্রেসের টিকিটে প্রার্থীও হবেন বলে এক সূত্রের দাবি। কংগ্রেসের হয়ে তিনি জামনগর কেন্দ্র থেকে দাঁড়াবেন। এই কেন্দ্রের বর্তমান সাংসদ বিজেপির পুনমবেন।
সম্প্রতি এক জনসভায় হার্দিক জানিয়েছিলেন কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন তিনি।
তিনি যে কংগ্রেসের প্রতি ঝুঁকবেন তা আগেই অনুমান ছিল। রাহুল গান্ধীর সঙ্গে হার্দিকের যে সম্পর্ক বেশ ভালই এটা সবার জানা। গুজরাত বিধানসভা ভোটের সময় তিনি কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলেন। এদিকে হার্দিক যেদিন কংগ্রেসে যোগ দেবেন সেদিন আমেদাবাদে কংগ্রেস ওর্য়াকিং কমিটির গুরুত্বপূর্ণ মিটিং আছে।

No comments