Header Ads

লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি কেন্দ্রের জন্য ৩৫০ জনের প্রাথমিক তালিকা তৈরি করে দিল্লী যাচ্ছেন রাজ্য বিজেপি।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের জন্য মোট ৩৫০ জনের নামের তালিকা নিয়ে সোমবার দিল্লি যাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।ওই ৩৫০ জনের মধ্যে থেকে কেন্দ্রীয় নেতৃত্ব ৪২ জন প্রার্থীর নাম চূড়ান্ত করবে।
 তবে কেন্দ্রীয় নেতৃত্ব চাইলে ওই ৩৫০ জনের বাইরে অন্য নামও প্রার্থী তালিকায় স্থান পেতে পারে। ওই তালিকা দিল্লিতে জমা পড়ার পর পরবর্তীক্ষেত্রে সর্বভারতীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিতে বৈঠকেই ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.