Header Ads

বাজারে আসছে নতুন ২০ টাকার কয়েন।

নজরবন্দি ব্যুরোঃ ১০ টাকার পর এবার নতুন ২০ টাকার কয়েন আনার উদ্যোগ নিল কেন্দ্রীয়অর্থমন্ত্রক। বুধবার একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে। নতুন এই কয়েনটি হবে ২৭ মিলিমিটারের। কয়েনটি গোল হলেও একাধিক সরলরেখায় ভাঙা থাকবে এর চারপাশ।
 মোট ১২টি ভূজ থাকবে কয়েনে। বর্তমানে বাজারে চালু রয়েছে এক, দুই, পাঁচ এবং ১০ টাকার কয়েন। ১০ বছর আগে ২০০৯ সালে বাজারে ১০ টাকার কয়েন আনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন কয়েনের বাইরের দিকটি তৈরি হবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা এবং ২০ শতাংশ নিকেল দিয়ে। আর ভিতরের অংশটি তৈরি হবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা ও পাঁচ শতাংশ নিকেল দিয়ে।

ছবিটি প্রতীকী। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.