Header Ads

জম্মুতে বিস্ফোরণ, আহত ৮

নজরবন্দি ব্যুরো: ভারত ও পাকিস্তানের  উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বড়সড় বিস্ফোরণ জম্মুতে। বৃহস্পতিবার সকালে জম্মুর বাস স্ট্যান্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
একটি বাসের মধ্যে রহস্যজনক ভাবে বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয়দের দাবি।
ব্যস্ত এলাকায় ওই বিস্ফোরণ হওয়ায় হতাহতের আশঙ্কা থাকছে।
সূত্রের খবর, বাসের মধ্যেই গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। অন্তত আটজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.