Header Ads

আবার মেট্রোতে আগুন। পরিষেবা ব্যাহত দেড় ঘণ্টা।

নজরবন্দি ব্যুরোঃ তখন সকাল ৮ টা ২৯।দমদম মেট্রো স্টেশনে গড়িয়াগামী মেট্রো ধরার জন্য ভিড় যাত্রীদের। সেসময় যাত্রীবোঝাই একটি এসি রেক দমদম স্টেশনে ঢোকার মুখেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, ওই রেকটি দমদমে স্টেশনে ঢোকার মুখে মেট্রোর লাইনে আগুনের ফুলকি দেখা যায়। যথারীতি ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি ডাউন লাইনে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ।


 তবে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাইন লাইনে মেট্রো চলাচল করতে থাকে। অন্যদিকে, কবি সুভাষ থেকে আসা ওই রেকটি চালকের দরজা খুলে তাতে আটকে পড়া যাত্রীদের বের করে স্টেশনে আনা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় দেড় ঘণ্টা পর ফের চালু হয়েছে পরিষেবা। তবে ভিড় আগের তুলনায় অনেক বেশি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.