Header Ads

নতুন লোগো তৃণমূলের!

নজরবন্দি ব্যুরো: কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটে তৃণমূলের। কমিশন প্রতীক হিসাবে তৃণমূলকে দেয় 'জোড়া ফুল' চিহ্ন। আর তার পর থেকে ঘাসের উপর জোড়া ফুল দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে তৃণমূল।
আর এই প্রতীকের উপর ভরসা রেখে ২০১১ সালে রাজনৈতিক পালাবদল হয়। বলা যেতে পারে টানা ২১ বছর পেরিয়ে এই প্রতীক এখন রাজ্যের প্রতিটি তৃণমূল সমর্থকদের বাড়িতে ঝলমল করছে। তবে এর আগেও মূল প্রতীককে অপরিবর্তিত রেখে আরও আকর্ষণীয় করার জন্য লোগোতে কিছু কিছু পরিবর্তন আনা হয়েছে।

সামনেই নির্বাচন, এই নির্বাচনের আগে আবারও লোগোতে পরিবর্তন আনল তৃণমূল।
নতুন এই লোগোতে দেখা যাচ্ছে, তেরঙ্গা ঝাণ্ডার উপর সাদা-কালোতে 'জোড়া ঘাস-ফুল' প্রতীক। ঠিক তার নিচে বাংলায় বড় বড় করে লেখা ‘তৃণমূল’। আর তার ঠিক পরেই ফের সাদা-কালোতে লেখা 'আমার আপনার...বাংলার'। নতুন এই প্রতীক মনে ধরেছে তৃণমূল কর্মী-সমর্থকদের।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.