Header Ads

রাফাল নিয়ে আবারও প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী!

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে আবার রাফাল ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি। আবারও প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলনে রাফাল যুদ্ধবিমান ভারতে আসতে দেরি হওয়ার জন্য সরাসরি মোদীকে দায়ী করলেন রাহুল।
তিনি বলেন, '‌রাফাল যুদ্ধবিমান ভারতে আসতে দেরি হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য। দেশে এখনও পর্যন্ত ২ কোটি যুবকের চাকরি চলে গিয়েছে। অর্থনৈতিক উন্নয়ন গায়েব হয়ে গিয়েছে। আর এখন তো রাফালের ফাইলই গায়েব। এই সরকারের লক্ষ্যই সবকিছু গায়েব করা। কেন্দ্রের সরকার চৌকিদারকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রকের ফাইলে স্পষ্ট বলা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাফাল যুদ্ধবিমানের দাম নিয়ে সমান্তরালভাবে দরদাম করা হচ্ছে। এই নিয়েও তদন্ত করা দরকার। আপনারাই বলছেন ফাইল চুরি হয়েছে। তাহলে ওই ফাইলটি সত্যিই ছিল।
সরকারও স্বীকার করেছে যে চুরি হয়েছে, তার মানে তাতে যা লেখা ছিল সেটাকেও সত্যি বলে মেনে নেওয়া হবে। আপনি যে কারোর উপর দোষারোপ করতে পারেন। কিন্তু তার পাশাপাশি প্রধানমন্ত্রীর উপরেও দোষারোপ করতে হবে।"

এর পরে রাহুল বলেন এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি দোষ না করে থাকবেন , তাহলে তিনি তদন্তে ভয় পাচ্ছেন কেন?


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.