Header Ads

স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার হিরো আলম।

নজরবন্দি ব্যুরোঃ হিরো আলম। বাংলাদেশের এই অভিনেতা নেটদুনিয়ায় মারাত্মক জনপ্রিয়। পণের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করল পুলিশ।স্ত্রী দিয়া আখতার সুমিকে নিয়মিত শারীরিক অত্যাচার করতেন আলম, এই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ।

সুমির বাবা সইফুল ইসলামের অভিযোগ, দুই লক্ষ টাকা পণের দাবিতে হিরো আলম বেশ কিছু দিন থেকে সুমিকে শারীরিক নির্যাতন করছিলেন। মঙ্গলবার সন্ধ্যাতেও তাঁর মেয়ের উপর শারীরিক হেনস্থা করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা। স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে পাল্টা শারীরিক ও মানসিক হেনস্থা অভিযোগ এনেছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.