বিরাটের ৪০ তম শতরান। ভাঙলেন কিছু রেকর্ড।
নজরবন্দি ব্যুরোঃ নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১২০ বলে ১১৬ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। পরিসংখ্যান বলছে বিরাট তাঁর এদিনের ইনিংস খেলার পথে ৪৫ শতাংশ আক্রমণ করেছেন। ৭ শতাংশ ক্ষেত্রে পরাস্ত হয়েছেন। এই রান করার সাথে সাথে করলেন রেকর্ড।
একদিনের ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক হিসেবে এদিন তিনি ৯০০০ রানের গণ্ডি অতিক্রম করলেন। পেছনে ফেললেন পন্টিং কে। এদিনের শতরানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৭টি শতরান হল। এছাড়া, ৮টি শতরান আছে শ্রীলঙ্কা ও ৭টি শতরান আছে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে। এদিনের শতরানে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট শতরানের সংখ্যা দাঁড়াল ৬৫।
শতরানের সংখ্যায় সামনে থাকলেন রিকি পন্টিং (৭১) ও ১০০ শতরানের মালিক সচিন তেন্ডুলকার। এদিন কোহলি ১০টি বাউন্ডারি মারেন। যার ফলে সচিন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সেওয়াগের পর চতুর্থ ভারতীয় হিসেবে তিনি ওডিআই-তে ১০০০টি বাউন্ডারি মারার মাইলফলক পার করলেন।

No comments