Header Ads

এয়ারস্ট্রাইক নিয়ে বিরোধীদের অভিযোগের উত্তর দিলেন নির্মলা সীতারমণ।

নজরবন্দি ব্যুরোঃ এয়ারস্ট্রাইকে ঠিক কতজন জঙ্গি খতম হয়েছে? লোকসভা নির্বাচনের আগে এই প্রশ্ন ঘিরে করেই উত্তেজনা চড়ছে জাতীয় রাজনীতিতে। সরকারের কাছ থেকে বারবার এই একটা প্রশ্নের উত্তরই জানতে চাইছে বিরোধীরা। এরই মধ্যে অমিত শাহ থেকে বিজেপির তাবড় তাবড় নেতারা দাবি করছেন যে, ভারতের এয়ারস্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে।

 আর এরই মধ্যে বিরোধীরা ক্রমশ সরকারের উপর চাপ বাড়াচ্ছে যে সঠিক জঙ্গি নিধনের সংখ্যা জানাতে? এবং তাঁদের প্রশ্নের উত্তরে অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ।কিন্তু আজ মঙ্গলবার রক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ সাফ জানিয়ে দিয়েছেন যে 'বিদেশ সচিব যা এ বিষয়ে যা জানিয়েছেন, সেটাই সরকারের বক্তব্য।'

 অর্থাৎ বালাকোটে কত জঙ্গির মৃত্যু হয়েছে, সেই সংখ্যা জানাতে নারাজ কেন্দ্রীয় সরকার।উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারি সীমান্ত পেরিয়ে পাক ভূমিতে ঢুকে সার্জিক্যাল এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় বালাকোট, মুজফ্ফরাবাদ ও চাকোতির তিনটি জঙ্গি প্রশিক্ষণ শিবির। এরপরই সাংবাদিক সম্মেলন করেন ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে। এবং উক্ত সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসদমন অভিযানে ঠিক কতজন জঙ্গি খতম হয়েছে, সেই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য পেশ করেননি তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.