Header Ads

মনমোহন, মোদীর পর এবার বড় পর্দায় আসছেন “বাঘিনী” রুপী মমতা।

নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীদের নিয়ে ছবি হয়েছে বলিউডে। জানিয়ে আলোচনা, সমালোচন কম হয়নি দেশ জুড়ে। এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছবি তৈরি হচ্ছে টলিউডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ণময় জীবনী পূর্ণদৈর্ঘ্যের ছবিটি তৈরি করেছেন চিত্রপরিচালক নেহাল দত্ত। ছবির নাম 'বাঘিনী'। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন রুমা চক্রবর্তী।

 থিয়েটারে অভিনয়ের মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। ছবিতে অবশ্য রুমাদেবীর চরিত্রটিতে সরাসরি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করা হয় নি। পরিবর্তে রাখা হয়েছে ইন্দিরা বন্দ্যোপাধ্যায় । 'বাঘিনী'তে দেখা যাবে, দক্ষিণ কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ মেয়ে ইন্দিরা। মা মৈত্রীদেবীর স্নেহ আর বাবা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও মানবিক ছায়ায় তাঁর বেড়ে ওঠা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.