আদালতের নির্দেশে ফের বন্ধ প্রথমিক শিক্ষক নিয়োগ!
নজরবন্দি ব্যুরোঃ প্রশ্নে ভুল, আর তার জেরে কে নম্বর পাবে বা পাবে না এই চাপানউতোরে আপাতত চার সপ্তাহের জন্য স্থগিত রইল রাজ্যের প্রাথমিকে নিয়োগ। সর্বোচ্চ আদালতের নির্দেশেই আপাতত চার সপ্তাহের স্থিতাবস্থা। ২০১৪ সালের প্রথমিক টেট পরীক্ষায় প্রশ্ন ভুল হওয়া নিয়ে বিতর্কের জল গড়িয়ে গেল চার বছরেরও বেশি সময়ে। প্রথমে বলা হয়েছিল ১১টি প্রশ্ন ভুল।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে আদালত চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয়। ১ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানি। ফলে এই সময়ের মধ্যে কোনও রকম নিয়োগই করা যাবে না। তবে , যাঁরা ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়ে কাজে যোগ দিয়েছেন তাঁদের কাজ চালিয়ে যেতে কোনও সমস্যা হবে না। হাই কোর্ট এ বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশই বহাল থাকছে।

No comments