Header Ads

ভারতী ঘোষের নেতৃত্বে অনশন ও ধরনাতে বসতে চলছে বিজেপি !

নজরবন্দি ব্যুরো: লোকসভার আগে রাজ্যের শাসক দলকে চাপে রাখতে বিজেপি ঘনিষ্ঠ প্রাক্তন পুলিশ কর্তা ও রাজ্যের প্রাক্তন আধিকারিকদের নিয়ে গান্ধি মূর্তির পাদদেশে অনশন ও ধরনাতে বসতে চলছে বিজেপি।
চলতি মাসের  ১৪ ও ১৫ তারিখ এই ধরনা কর্মসূচি চলবে গান্ধি মূর্তির পাদদেশে। এমনটাই জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

বিজেপি ঘনিষ্ঠ প্রাক্তন IPS ও IAS আধিকারিক ও বিজেপি বেশকিছু নেতাদের  বিরুদ্ধে রাজ্যের পুলিশ প্রশাসন মিথ্যা মামলা করেছে। তাদের উপর তৃণমূলের গুণ্ডা বাহিনী হামলা চালাচ্ছে বিভিন্ন সময়। এই অভিযোগে এই কর্মসূচি বলে জানা গিয়েছে।
এছাড়াও সরকারি কর্মচারীদের DA সহ একাধিক প্রাসঙ্গিক বিষয় নিয়ে এই কর্মসূচির নিয়েছে বঙ্গ বিজেপি। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ এই ধরনা কর্মসূচির নেতৃত্ব দেবেন।

বিজেপিতে যোগ দেওয়ার পর পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ গতকাল প্রথম বিজেপির রাজ্য দফতরে আসেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের মধ্যে একান্তে বৈঠকও হয়। দলে যোগ দেবার পরে এই প্রথম দিলীপ ঘোষের সাথে বৈঠক করলেন এই পুলিশ অফিসার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.