Header Ads

দিল্লির সিজিও কমপ্লেক্সে আগুন।

নজরবন্দি ব্যুরোঃ দিল্লির সিজিও কমপ্লেক্সে পন্ডিত দীনদয়াল অন্তোদ্যয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত খবর দেওয়া হয় দমকলে।

 আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ২৪টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।ওই ভবনটি ১১তলার। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের অফিস রয়েছে। সেই তালিকায় রয়েছে, সামাজিক ন্যায়বিচার মন্ত্রক, বণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.