জম্মু-কাশ্মীরের বিধানসভা ও লোকসভা নির্বাচন একসাথে!
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের সাথে হবে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন। এমন সিদ্ধান্ত নিলেন নির্বাচন কমিশন। দুই দিনের সফরের শেষে মঙ্গলবার নির্বাচন কমিশন একটি সাংবাদিক বৈঠক করে। সেখানেই জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের বিষয়টি স্পষ্ট করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
সোমবারই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ নিয়ে শ্রীনগরে পৌঁছন মুখ্য নির্বাচন কমিশন।
প্রথম দিন পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করে রাজ্যের শান্তি ও আইনশৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেয়। কোন কোন এলাকায় জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব রয়েছে তারও খবর নেয় নির্বাচন কমিশন। সফরের দ্বিতীয় দিন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন সুনীল আরোরা।

No comments