রুদ্ধশ্বাস ম্যাচে জিতল ভারত। ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বিরাট বাহিনী
নজরবন্দি ব্যুরোঃ শেষ ওভারে দরকার ছিল ১১ রান। বুমরা, সামির ওভার শেষ। এবার কে বল করবেন? বিরাট ডেকে নিলেন বিজয় শঙ্করকে। মাঠের দর্শকরা অবাক হলেন কারণ এর আগে বিজয় মাত্র ১ ওভার বল করেছেন রান দিয়েছেন ১৪ তারপর আর বল দেননি বিরাট। কিন্তু এই শেষ ওভারে তাকে কেন বল দিলেন? বিরাটের আস্থার পূর্ণ মর্যাদা রেখে ওভারের প্রথম বলেই উইকেট নিলেন তিনি। তখন অস্ট্রেলিয়ার হাতে লাস্ট উইকেট। রান দরকার ৫ বলে ১১।শেষ উইকেটটাও শংকর তোলেন।এই জয়ের ফলে সিরিজের ২-০ ম্যাচে এগিয়ে গেল ভারত। শুক্রবার পরের ম্যাচ জিতলেই সিরিজ ভারতের পকেটে।
বিস্তারিত আসছে।

No comments