দিল্লিতে একাই লড়তে চায় কংগ্রেস !
নজরবন্দি ব্যুরো: কিছুটা জোটের আশা তৈরি হয়ে ছিল। তারপর আবার মিলিয়ে গেল সেই আশা।
দিল্লিতে একাই লড়তে চায় কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন দিল্লির প্রদেশ সভাপতি ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। কংগ্রেসের দিক থেকে সাড়া না পেয়ে দিন কয়েক আগেই ৭টির মধ্যে ৬টি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল আম আদমি পার্টি (আপ)। এর পরেই আবার দুই দলের মধ্যে জোট নিয়ে জল্পনা শুরু হয়। খবর আসে, দু'দলের শীর্ষ নেতৃত্ব নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে।
দুটি দল সমান সমান আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গতকাল দুপুরে রাহুল গান্ধী তাঁর বাসভবনে বৈঠকে বসেন প্রদেশ নেতাদের সঙ্গে। দিল্লি কংগ্রেসের নেতারা রাহুলকে জানিয়েছেন, আপের সঙ্গে কোনও সমঝোতা করতে চান না দিল্লি কংগ্রেস। তাঁদের ফয়সালা মেনে নেন রাহুল। কংগ্রেসের এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন অরবিন্দ কেজরিওয়াল।

No comments