Header Ads

আবার ড্রোন হামলা ভারতে। এবার চেন্নাইয়ের নৌসেনা ঘাঁটির উপর।

নজরবন্দি ব্যুরোঃ সার্জিক্যাল স্ট্রাইকের পর এনিয়ে তৃতীয়বার। আবারও ভারতীয় আকাশ সীমায় দেখা মিলল সন্দেহভাজন ড্রোনের। সোমবার রাত এগারোটা নাগাদ চেন্নাইয়ের নৌসেনা ঘাঁটি আইএনএস আধয়ারের উপর দেখা মিলল ওই সন্দেহজনক ড্রোনটির।

 ওইদিন রাতে হঠাত্ই ড্রোনটির উপস্থিতি ধরা পড়ে রাডারে। সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায় নৌসেনা ঘাঁটির নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু গুলি করে নিচে নামানোর আগেই সকলের চোখের আড়ালে চলে যায় ড্রোনটি। মঙ্গলবারই নৌসেনা প্রধান সুনীল লাম্বা জানান, ভারতের রক্ত ঝরাতে বদ্ধপরিকর পাকিস্তান এবার জলপথে ভারতের হামলার ষড়যন্ত্র করছে।

 জানা গিয়েছে, এবার পূর্বের চেয়েও ভয়ংকর কিছু ষড়যন্ত্র কষছে পাক সেনা ও আইএসআই। যা রুখে দিতে বদ্ধপরিকর ভারত। ইতিমধ্যে দেশের পশ্চিম উপকূলে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে নৌসেনা। পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের উপর নারকীয় হামলার পর আরও কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দেশের উপকূল ভাগকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.