Header Ads

রাফাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি নাকি চুরি হয়ে গিয়েছে! ভরা আদালতে জানালো কেন্দ্র।

নজরবন্দি ব্যুরোঃ এবার দেশের শীর্ষ আদালতে কেন্দ্র জানালো রাফাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে এই কথাই বলল কেন্দ্র। গত ১৪ ডিসেম্বর রাফাল নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল আদালত। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আদালতে পুনরায় আবেদন করেন আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণ।

বুধবার সেই মামলার শুরু হতেই রাফাল নিয়ে গুরুত্বপূর্ণ নথির খোঁজ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। জবাবে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল জানিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রক থেকে সব নথি চুরি হয়ে গিয়েছে। যা শুনে ভরা এজলাসে সবাই অবাক হয়ে গিয়েছেন। কারণ রাফালের মতো বিষয়ের নথি প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি, কার্যত ভাবা যায় না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.