Header Ads

মধ্যস্থতাই অযোধ্যা মামলার সমাধানের একমাত্র পথ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নজরবন্দি ব্যুরো: অনেক বিতর্কের পরে অবশেষে‌ অযোধ্যা মামলার শুনানি শুরু করল সুপ্রিম কোর্ট। আদালত সিদ্ধান্ত নেবে এই মামলার ফলাফল আলোচনার মাধ্যমে ঠিক হবে কিনা। বছরের পর বছর ধরে দেশের একাধিক আদালতে এই মামলার শুনানি হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ সুপ্রিম কোর্ট জানায় আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করতে বলা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে ৬ মার্চ।
তা ঠিক করতেই এদিন শুরু হয়েছে বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার শুনানি।
 বিচারপতি এস এ বোবদে বলেন, '‌আমাদের এখন ইতিহাস শোনার দরকার নেই। কে আবিষ্কার করেছে, বাবর কি করেছেন, সে সময় রাজা কে ছিল, সেখানে মন্দির না মসজিদ ছিল, তার ইতিহাস আমরা পালটাতে পারি না।'
আজ আদালতের মূল বিবেচ্য বিষয় হল রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে সংবেদনশীল এই মামলার বিচার পক্ষগুলি নিজেরা আলোচনার মাধ্যমে মেটাতে পারে কি না। এই পরিস্থিতিতে হিন্দু মহাসভার পক্ষ থেকে আদালতে জানান হয়, এই বিষয়টি নিয়ে মধ্যস্থতা মানুষ মেনে নেবে না।
তখন বিচারপতি বোবদে তাঁকে বলেন, 'আপনি বলছেন এই প্রক্রিয়া ব্যর্থ হবে। আগাম অনুমান করে মন্তব্য করবেন না। আমরা চেষ্টা করছি আলোচনার মাধ্যমে সমাধান করতে।'‌


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.