Header Ads

প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন আলিয়া ভাট।

নজরবন্দি ব্যুরোঃ অভিনয় তো অভিনয়, মেয়ে গায়িকা হিসেবেও শিকে ছিঁড়েছেন বলিউডে। তাঁর গাওয়া 'ম্যায় তেনু সমঝাওয়াঁ' এবং 'ইক কুড়ি' গান দু'টিই বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি হলেন আলিয়া ভাট। আর এবার অভিনয় এবং গান গাওয়ার পাশাপাশি আলিয়া প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন বলিউডে। সাধ করে প্রযোজনা সংস্থার নাম রেখেছেন 'ইটার্নাল সানশাইন'।

সম্প্রতি, প্রযোজনা সংস্থার অফিসের জন্য জায়গাও কিনেছেন তিনি। একজন সিনে দর্শক হিসেবে যে ধরনের ছবি দেখতে পছন্দ করেন আলিয়া, সেই ছবিগুলোই প্রযোজনা করবেন তিনি। ব্যস্ত শিডিউল থেকে একটু মুক্তি পেলেই শুরু হবে তাঁর প্রযোজনা সংস্থার জন্য ঠিকঠাক পরিকল্পনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.