হাফিজ সইদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান।
নজরবন্দি ব্যুরোঃ ভারতের চাপে একপ্রকার বাধ্য হয়েই মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পাকিস্তান। হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়া এবং শাখা সংগঠন ফালাহ-ই-ইনসানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করল ইসলামাবাদ।
মঙ্গলবার দেশের নিষিদ্ধ সংগঠনগুলির আপডেটেড তালিকা প্রকাশ করেছে পাকিস্তানের 'ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি'। সেই তালিকায় নাম রয়েছে এই দুই সংগঠনের। পাক অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দপ্তর জানিয়েছে, অ্যান্টি টেররিজম অ্যাক্ট ১৯৯৭ অনুযায়ী জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

No comments