Header Ads

মোদী প্রধানমন্ত্রী পদে দেশের লজ্জা! বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো

নজরবন্দি ব্যুরো: নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে দেশের লজ্জা। আমরা দেশের পক্ষে, মানুষের পক্ষে, জনগণের পক্ষে। দেশের মানুষ প্রকৃত তথ্য জানতে পারছে না। এই অবস্থা গণতন্ত্রের পক্ষে ভাল নয়। এই বলে পুলওয়ামা হামলা নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো।
নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন,  দেশের মানুষ হিসেবে আমার কথা বলার অধিকার আছে। জওয়ানদের রক্ত নিয়ে কেন রাজনীতি করছে ওরা! কেন তাদের বাঁচানোর চেষ্টা করা হল না। আগে থেকে তথ্য থাকা সত্ত্বেও কেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হল না।
এর জন্য কে দায়ী? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রশ্ন তোলার জন্য আইন যা খুশি শাস্তি দিতে পারে। তবে সাধারণ মানুষ হিসাবে তিনি এই প্রশ্ন তুলতেই পারেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.