Header Ads

পিআরটি স্কেল সহ শিক্ষকদের একাধিক দাবি নিয়ে পার্থর বাড়িতে সুজন, শোনালেন সুখবর। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ যেখানে ভারতবর্ষের সকল রাজ্যে ৭ম বেতন কমিশন গঠনের পর প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক বেতন কাঠামো হয়ে গেছে ৩৫৪০০, সেখানে কেবলমাত্র পশ্চিমবঙ্গ এখনো পড়ে রয়েছে সেই মাত্র ৫৪০০+২৬০০ বেতন কাঠামোতেই। প্রতি মাসে বঞ্চনার পরিমান কমপক্ষে ১০,০০০ টাকা। প্রাথমিক শিক্ষকদের সংগঠন ইউইউপিটিডাব্লুএ-র অভিযোগ কেন্দ্রের ষষ্ঠ বেতন কমিশন মেনে রাজ্যের সমস্ত বেতন কাঠামো গঠন হলেও ব্যতিক্রম শুধুমাত্র প্রাথমিকে। কেন্দ্রের ষষ্ঠ বেতন কমিশন মেনেও যদি তারা বেতন পেতেন তাহলে তারা বর্তমানে প্রাপ্ত প্রারম্ভিক বেতনের তুলনায় আরো ১০০০০ টাকার বেশী বেতন পেতেন। UUPTWA-র পক্ষ থেকে সকল প্রাথমিক শিক্ষকদের বঞ্চনা অবগত করানোর পাশাপাশি তারা রাজ্যের প্রতিটি দফতরে দরবার করেছেন বারংবার। প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শক কে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি UUPTWA ডেপুটেশন দেয় শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রী কে। সংগঠনের পক্ষ থেকে বারংবার দেখা করতে চেয়ে চিঠি দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু কোন কিছুতেই কাজের কাজ কিছুই হয়নি।
অন্যদিকে প্রাথমিকে শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়ার জন্যে একাধিক বার রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন বিধান্সভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী সুজন বাবুর একাধিক চিঠির পরিপ্রেক্ষিতেও এতদিন কোন ব্যাবস্থা নেয়নি। কিন্তু দীর্ঘ্য আন্দোলনের পর আজ কিছুটা সুখবর দিলেন সুজন চক্রবর্তী। আজ তিনি পার্থ বাবুর সাথে একাধিক বিষয় নিয়ে মিটিং করেন, তাঁর মধ্যে শিক্ষকদের পিআরটি স্কেলের বিষয়টিও ছিল। সুজন বাবু জানান পার্থ বাবুকে তিনি নিজে ফোন করে সময় চান এবং দেখা করেন, বুঝিয়ে বলেন কম বয়েশি শিক্ষক রা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের রক্ষা করা সরকারের কর্তব্য। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী বিষয়টি বুঝেছেন বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী। পিআরটি স্কেল নিয়ে সুজন চক্রবর্তীর সাথে সহমত পোষন করেছেন পার্থ চ্যাটার্জী। তাহলে কি মিলতে চলেছে বহু কাঙ্খিত পিআরটি স্কেল? কারন শিয়রে লোকসভা নির্বাচন আর সরকারের বিরুদ্ধে সরাসরি শিক্ষকরা রুখে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছে ন্যাহ্য বেতন না দিলে সরকার জবাব পাবে ভোটের বাক্সে। এখন দেখার প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবি কত তাড়াতাড়ি মেটে। অন্যদিকে ''দিল্লী চলো" ডাক দিয়েছেন ইউইউপিটিএ রাজ্য নেতৃত্ব। দিল্লী তে মানব সম্পদ উন্নয়ন দফতর, এনসিটিই, এর অনুমতিও নেওয়া হয়ে গেছে বলে খবর। আগামী ৬ই মার্চ দিল্লির যন্তর মন্তর এ UUPTWA এর উদ্যোগে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করবেন করবেন এ রাজ্যের হাজারো বঞ্চিত প্রাথমিক শিক্ষক। সবরকম বন্দোবস্ত প্রায় শেষ। সংগঠনের সম্পাদিকা পৃথা বিশ্বাস জানিয়েছেন, "অনেক হয়েছে সরকারকে অনুনয় বিনয় এবার সরকার যে ভাষা শুনতে চাইছেন সে ভাষাতেই জবাব দেওয়ার সময় এসেছে।" আরও একধাপ এগিয়ে সন্দীপ ঘোষ বলেন, এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী দিল্লী দৌড়োচ্ছেন, সমস্ত ভারতের নেতাদের একত্রিত করছেন। তাই এবার আমরা দিল্লীতে গিয়েই তাদের প্রিয় নেত্রীর আসল চেহারা উন্মোচন করব।
সমস্ত দেশ দেখবে যিনি সমস্ত ভারতের রাজনীতিবিদদের এক ছাতার তলায় আনছেন, তারই রাজ্যে জাতি ও সমাজের মেরুদন্ড গঠনকারী প্রাথমিক শিক্ষকদের কি দুরবস্থা। যিনি ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইস্তেহার এ বলেছিলেন এক অথচ করেছেন এক।" তাই উস্থি ইউনাইটেড এর নেতৃত্বে এবার প্রাথমিক শিক্ষকদের আন্দোলন যে জাতীয় রাজনীতিকেও নাড়া দিতে চলেছে তা বলাই বাহুল্য।

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.