Header Ads

অভিনন্দনের সাথে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। কি কথা হল তাদের মধ্যে?

নজরবন্দি ব্যুরোঃ বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে শনিবার দিল্লির হাসপাতালে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান বীরেন্দ্র সিং ধানোয়াও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অভিনন্দন প্রতীরক্ষামন্ত্রীরকাছে পাকিস্তানে কাটানো তাঁর ৬০ ঘণ্টা সময়ের বিবরণ দেন। নির্মলা তাঁকে বলেন, সারা দেশ অভিনন্দনের জন্য গর্বিত। দেশ তাঁর পাশেই আছে।

 সূত্রের খবর, সীতারমন অভিনন্দনের কাছে শোনেন কীভাবে তিনি পাক সীমানায় গিয়ে পড়লেন। কীভাবে তাঁকে পাক সেনা গ্রেফতার করল। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী জানতে চান পাকিস্তানে আটক থাকাকালীন তাঁর কী ধরনের চিকিত্সা হয়েছে। কোনও নির্যাতন করা হয়েছে কিনা।এর আগে বায়ুসেনা প্রধান বীরেন্দ সিং ধানোয়ার সঙ্গে দেখা করে পাকিস্তানে তাঁর বন্দিদশার গোটা ঘটনা বর্ণনা করেন অভিনন্দন। পাকিস্তান থেকে ফেরার পর এখন দিল্লির সেনা হাসপাতালে অভিনন্দনের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.