Header Ads

ঋদ্ধির ব্যাটে ভর করে মুস্তাক আলি ট্রফিতে সুপার লিগে উঠল বাংলা।

নজরবন্দি ব্যুরোঃ সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগে উঠল মনোজরা। ওড়িশাকে আট উইকেটে হারাল তারা।টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওড়িশা। কিন্তু বাংলার বোলাররা নিয়মিত আঘাত হানতে থাকায় কখনই গতি পায়নি ইনিংস। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১০৮ তোলে ওড়িশা।

১০৯ রানের টার্গেট তাড়া করে ১২.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছয় মনোজ তিওয়ারির দল। দ্বিতীয় উইকেটের জুটিতে ৭২ রান যোগ করেন রিদ্ধিমান-অভিমান্নু জুটি। ঋদ্ধি করেন ৩১ বলে ৫২ ।এই জয়ের ফলে গ্রুপ ডি-তে সাত ম্যাচে বাংলার পয়েন্ট দাঁড়াল ২০ যার জন্য সুপার লিগের টিকিটও অর্জন করল বাংলা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.