ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে মানা হয় না! মন্তব্য চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের।
নজরবন্দি ব্যুরো: ভারত ও পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে মানে না চিন। গত কাল এমন নন্তব্য করেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন," ভারত ও পাকিস্তানকে কখনও আমরা পরমানু শক্তিধর দেশ হিসাবে বিবেচিনা করিনা।"
এর পাশাপাশি, উত্তর কোরিয়াকেও পরমাণু শক্তিধর দেশের তকমা দিতে নারাজ চিন। গতকালই দুটি নিউক্লিয়ার প্রসেসিং প্ল্যান্ট বন্ধ করার আর্জি খারিজ করে দেয় উত্তর কোরিয়া। তার জেরে ভিয়েতনামে অ্যামেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনা ভেস্তে যায়।
যদিও ভারত ইতিপূর্বে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এন এস জি-তে অন্তর্ভুক্তির দাবি জানালেও চিনের বিরোধিতায় তা ভেস্তে যায়।

No comments