Header Ads

ভারতীয় বোলারদের দাপটে ২৩৬ রানে শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস।

নজরবন্দি ব্যুরোঃ শামি-বুমরা-কুলদীপদের দাপটে অস্ট্রেলিয়াকে ২৩৬ রানে বেঁধে দিল ভারত। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যচে কোহলিদের মুখোমুখি ফিঞ্চ অ্যান্ড কোং। পূর্ণ শক্তি নিয়ে আজ মাঠে নামে ভারত। টস জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। কিন্তু অজি ক্যাপ্টেনের অফ-ফর্ম অব্যাহত।

 কেরিয়ারের শততম ওয়ান ডে ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ফিঞ্চ। জসপ্রীত বুমরাহের অফ-কাটারে উইকেটের পিছনে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন অজি অধিনায়ক।অজিদের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে 'হিটম্যান'-কে বিশ্রাম দিলেও এদিন ভারতীয় ইনিংস শুরু করবে রোহিত-ধাওয়ান জুটি। তিন নম্বরে ব্যাটিং করবেন ক্যাপ্টেন কোহলি। চার থেকে ছয়ে নামার কথা যথাক্রমে অম্বাতি রায়ডু, কেদার যাদব এবং মহেন্দ্র সিং ধোনি। তার পর দুই অল-রাউন্ডার বিজয় শঙ্কর ও জাদেজা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.