Header Ads

বাম-কংগ্রেস জোটের পথে বাধা দুই কেন্দ্র! সমাধান সূত্র বের করতে হিমশিম খাচ্ছে দুই দল।

নজরবন্দি ব্যুরোঃ  লোকসভা নির্বাচনে এই রাজ্যের কংগ্রেস ও সিপিআই(এম) এর জোট হবে কি হবে না, তা এখনও নিশ্চিত নয়। যদিও বাম ও কংগ্রেস সমর্থকদের একটা বড় অংশ লোকসভাতে জোট হচ্ছে ধরেনিয়ে তারা এগোতে শুরু করেছে। এই রাজ্যে জোটের ক্ষেত্রে যত সমস্যা দুটি আসন নিয়ে। লোকসভা ভোট এগিয়ে আসছে, আর ওই দুই কেন্দ্র নিয়ে বাংলায় কংগ্রেস ও সিপিআই(এম) পরস্পরের হাত ধরতে পারছে না।

 ঘোর সমস্যায় পড়েছে দুই দলই। আসন্ন লোকসভা সিপিআই(এম) ও কংগ্রেসের জোট প্রক্রিয়ার বাধা মুর্শিদাবাদ ও রায়গঞ্জ আসন নিয়ে। দুই আসনে কেউ কাউকে ছাড়তে নারাজ। মুর্শিদাবাদ কংগ্রেসের শক্তঘাঁটি বলে পরিচিত। অধীর চৌধুরীর খাস এলাকা বলেই পরিচিত ছিল এই জেলা। বহরমপুরের সাংসদের সেই দাপট এখনও রয়েছে কি না, তা পরীক্ষার মুখে। বহরমপুরে ১৯৯৯ সাল থেকে একটানা সাংসদ হয়ে আসছেন তিনি। কিন্তু মুর্শিদাবাদে বর্তমান সাংসদ সিপিআই(এম) এর বদরুদ্দোজা খান। এই আসনে ২০০৪ সালের আগে টানা সাতবার জয়ী হয়েছিলেন বাম প্রার্থী। ২০০৪ ও ২০০৯ সালে কংগ্রেস জয়ী হলেও, ২০১৪ সালে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মান্নান হোসেন পরাজিত হন।

জয়ী হন বদরুদ্দোজা খান। এই জয়ী আসন কিছুতেই ছাড়তে নারাজ সিপিআই(এম)। অন্যদিকে রায়গঞ্জের পরিস্থিতিও সেই একইরকম। কংগ্রেস এই কেন্দ্রে শক্তিশালী হলেও ২০১৪-র নির্বাচনে জয়ী হয়েছিলেন সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম। প্রিয়রঞ্জনের গড়ে ত্রিমুখী লড়াইয়ে কিস্তিমাত করেছিলেন তিনি। কংগ্রেস শিবির এই দুই কেন্দ্র ছাড়তে না রাজ। এখন দেখার জোটের স্বার্থ মাথায় রেখে দুই দলের নেতারা কি সমাধান সূত্র বের করেন। আর সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.