কেমন আছেন অভিনন্দন? আজ কি কি পরীক্ষা হবে তাঁর?
নজরবন্দি ব্যুরোঃ অটারী সীমান্ত দিয়ে শুক্রবার রাতেই দেশে ফিরেছেন উইং কমান্ডার অভিনন্দান বর্তমান। তার পরই নিরাপত্তার ঘেরাটোপে উইং কমান্ডারকে সোজা নিয়ে যাওয়া হয় অমৃতসর বিমানবন্দরে। সেখান থেকে বিশেষ বিমানে করে দিল্লির পালম এয়ারবেসে নিয়ে যাওয়া হয় অভিনন্দনকে। তখন রাত সাড়ে ১১টা। এর পর পালম এয়ারবেস থেকে অভিনন্দনকে নিয়ে যাওয়া হয় দিল্লির সুব্রত পার্কের এয়ারফোর্স সেন্ট্রাল মেডিক্যাল এসটাব্লিশমেন্ট-এ।
বায়ুসেনার ওই হাসপাতালে রাতেই প্রথামিক একটা মেডিক্যাল চেকআপ হয় অভিনন্দনের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রাতে হালকা খাবার খেয়েছেন অভিনন্দন। একটা নাগাদ ঘুমোতেও যান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রাতে ভাল ঘুম হয়েছে উইং কমান্ডারের। বায়ুসেনা সূত্রে খবর, সারা দিন ধরে নানা পরীক্ষার মুখোমুখি হতে হবে অভিনন্দনকে। এর মধ্যে রয়েছে সাইকোলজিক্যাল অ্যানালিসিস টেস্ট (পিএটি), ডিব্রিফিং এবং বাগ স্ক্যানিং। মানসিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে।
পাক সেনার হাতে আটক হওয়া থেকে শুরু করে পর পর যে ঘটনাগুলো তাঁর সঙ্গে ঘটেছে তাতে কতটা ট্রমায় রয়েছেন সেটাও পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি, ও রকম একটি পরিস্থিতি কী ভাবে সামলেছেন, তাঁকে পাকিস্তানে কোনও মানসিক অত্যাচার করা হয়েছে কিনা সব কিছুই এই টেস্টের মধ্য দিয়ে জানার চেষ্টা করা হবে বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে।

No comments