অভিনন্দনকে অভিনন্দন জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড
নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান সেনার হতে বন্দী ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের এই নায়ককে স্বাগত জানিয়েছে বিসিসিআই। তারা লিখেছে, "আকাশের মতো তুমি এখন আমাদের হৃদয়েও রাজত্ব করছো।
আগামী প্রজন্ম তোমার ব্যক্তিত্বে অনুপ্রাণিত হবে।" এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলি একটি স্কেচ পোস্ট করে লেখেন, "আসল নায়ক। আপনার কাছে মাথা নত করছি। জয় হিন্দ।" প্রাক্তণ ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ টুইট করে বলেছেন, "তোমাকে ফিরে পেয়ে আমরা গর্বিত। তোমার দক্ষতা, সাহস এবং দৃঢ় মানসিকতার সামনে মাথা নত করছি।"

No comments